Tuesday, May 12, 2026

গুণমান পরীক্ষায় ফেল, ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’র তালিকাভুক্ত ভিনরাজ্যে তৈরি ৩৪টি ওষুধ!

Date:

Share post:

সাধারণ জ্বর থেকে গুরুতর হাড়ের সমস্যার জন্য ডাক্তারদের প্রেসক্রাইব করা অন্তত ৩৪টি ওষুধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের (Central Drug Control Board) গুণমান পরীক্ষায় ফেল করল। ‘নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি’র (Not Standard Quality)bতালিকায় রয়েছে সংক্রমণের ট্যাবলেট অ্যালবেকাল ৪০০, পেটে সংক্রমণের মেট্রোনিডাজোল ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্রাইহাইড্রেট, অ্যামক্সিসিলিন পটাশিয়াল ক্লভুলানেট ট্যাবলেট ইত্যাদি। গুজরাট থেকে বাংলায় আসা অস্থিসন্ধির গুরুত্বপূর্ণ ওষুধও এই তালিকাভুক্ত।

কোনও ওষুধ তৈরি হয়েছে উত্তরাখন্ডে তো কোনওটা মধ্যপ্রদেশের কারখানায়। ভিন রাজ্যের একাধিক ওষুধে নিকৃষ্ট উপাদান ব্যবহার করা হয়েছে বলে পর্যবেক্ষণ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের। অ্যাম্পিসিলিন প্যারাসিটামলও পরীক্ষায় পাস করতে পারেনি। ইতিমধ্যেই নট স্ট্যান্ডার্ড কোয়ালিটির তালিকাভুক্ত প্রত্যেকটা ওষুধের ব্যাচ নম্বর প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেক রাজ্যের ওষুধ বিক্রেতাদের কাছে তা পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কোন পথে গুজরাট থেকে নিম্নমানের ওষুধ বাংলায় এল তা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে ড্রাগ কন্ট্রোল বোর্ড।

 

Related articles

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...