Tuesday, May 12, 2026

বৃহস্পতির সকালে নিমতলা ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে গেল গাড়ি! তারপর…

Date:

Share post:

লক্ষ্মীবারের সকালে মহানগরীতে দুর্ঘটনা (Car Drowned in Ganges)। নিমতলা ঘাট (Nimtala Ghat) এলাকায় মাঝগঙ্গায় ভেসে গেল আস্ত এক চারচাকা গাড়ি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোড়বাগান থানার পুলিশ (Jorbagan Police Station)। ট্রাফিক গার্ডের তরফেও গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে গাড়ির ভেতরে কেউ ছিলেন না। কীভাবে গাড়িটি গঙ্গায় তলিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, এদিন এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। গাড়িটি নিমতলা ঘাট থেকে বেশ খানিকটা দূরে পার্ক করা হয়েছিল। পুলিশের অনুমান হ্যান্ড ব্রেক না দেওয়া থাকায় ঢাল বেয়ে গাড়িটি গঙ্গার দিকে গড়িয়ে যেতে শুরু করে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গাড়িটি আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। হতাহতের কোনও খবর নেই।

 

Related articles

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...

প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল NEET(UG) 2026: তদন্তে সিবিআই

সারাদেশে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG ২০২৬ বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে সারা দেশ জুড়ে...

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...