Tuesday, May 12, 2026

একদিনেই টেস্ট-টি টোয়োন্টির যুগলবন্দি!২২ গজে অবাক করা নতুন ফর্ম্যাট

Date:

Share post:

সময়ের সঙ্গে বদলে গিয়েছে ক্রিকেট। টেস্ট থেকে ওডিআই হয়ে টি২০। বিগত কয়েক দশকে অনেক বদল হয়েছে ২২ গজের খেলাতে। এবার টেস্টের সঙ্গে টি২০-র যুগলবন্দি। টেস্টের সঙ্গে মিশে যাচ্ছে টি২০। কেমন হবে গোটা বিষয়টি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

খেলাটির নাম হবে টেস্ট টোয়েন্টি( Test 20)। নয়া ফর্ম্যাটে মোট ৮০ ওভার খেলা হবে। প্রতিটা দল খেলবে দুটো ইনিংসে ব্যাট করার সুযোগ পাবে। প্রতিটা ইনিংস হবে ২০ ওভারের। প্রতিটা ইনিংসের রান পরের ইনিংসে যোগ হবে। একদমই টেস্ট ক্রিকেটের ধাঁচে।  একটি দল দুটো ইনিংস মিলিয়ে ৪০ ওভার ব্যাটিং করবে। ৮০ ওভারের  পুরো ম্যাচটাই শেষ হবে এক দিনে।

বর্তমানে টি২০ ক্রিকেটের দাপটে টেস্ট ক্রিকেট ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে। ফলে নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে আইসিসিকে। আগামী বছর জানুয়ারি থেকে এই নতুন ফর্ম্যাট শুরু হবে। তবে সিনিয়র দলে নয় এই ফর্ম্যাট পরীক্ষামূলকভাবে শুরু হবে বয়স ভিত্তিক দলে। ১৩ থেকে ১৯ বছরের ক্রিকেটে এই ফর্ম্যাটে খেলা শুরু হবে। তারপর মহিলা ক্রিকেটে সেটা প্রয়োগ করা হবে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স, ম্যাথিউ হেডেন, ক্লাইভ লয়েড এবং হরভজন সিং-এর মতো ক্রিকেটাররা এর উপদেষ্টা বোর্ডে রয়েছেন। সবাই এই ফরম্যাটটিকে আরও বেশি রোমাঞ্চকর এবং সৃজনশীল বলে মনে করছেন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ২০-র আনুষ্ঠানিক প্রবেশ ঘটেনি, তবে রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে টেস্ট ২০ খেলা হবে।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...