Tuesday, May 12, 2026

প্রেমিকার স্বামীকে মারতে এসে নিজেই খুন প্রেমিক!

Date:

Share post:

পরকীয়ার জেরে খুন প্রেমিক (Love triangle)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রটে শিবপুরের কাসুন্দিয়ার গণেশ মাজি লেনের এক বহুতল আবাসনে। ঘটনার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত যুবকের নাম রবি প্রসাদ।
পুলিশ জানিয়েছে, আবাসনের এক বাসিন্দা বিকাশ চৌধুরী নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে রবি প্রসাদের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই নিয়েই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, প্রেমিকার স্বামী বিকাশকে মারতে দলবল নিয়ে তাঁর ফ্ল্যাটে যান রবি। তখন ছুরি দিয়ে পাল্টা হামলা চালান বিকাশ। সেখানেই লুটিয়ে পড়ে রবি। তারপর নিজের ফ্ল্যাট থেকেই পালিয়ে যায় যান বিকাশ।

ওইদিন রাতেই রক্তাক্ত ছুরিসহ বিকাশকে গ্রেফতার করে পুলিশ। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে কি না তদন্ত করছে পুলিশ। আরও পড়ুনঃ রাতের কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু, গ্রেফতার পুরুষবন্ধু 

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...