Wednesday, March 25, 2026

বিহার ভোট ঘিরে চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশন

Date:

Share post:

বিহার বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (Election Commissions) বিহার,ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে। আগামী ৩০ অক্টোবর এই সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ বিভাগ সহ অন্যান্য শুল্ক দফতর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেবেন। ভোটের সময় প্রতিবেশী রাজ্য থেকে টাকা,মদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারে প্রবেশ করতে না পারে তা নিয়েই এই বৈঠক বলে কমিশন সূত্রে জানা গেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই চার রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করবেন।

নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোট চলাকালীন বহিরাগতদের অনুপ্রবেশ, টাকা, মদ ও আগ্নেয়াস্ত্র পাচার রুখতেই বিশেষ নজরদারি চালানো হবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হবে টহলদারি, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ কলে ফাঁস DIG-এর ঘুষচক্র! সিবিআইয়ের জালে হরচরণ

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ ডিপার্টমেন্ট এবং শুল্ক দফতরের প্রতিনিধিরা। কমিশন ইতিমধ্যেই সব রাজ্যকেই নির্দেশ দিয়েছে, ভোটের আগে আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...