Wednesday, March 25, 2026

চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও: ফের জিমের ছবি পোস্ট করে বার্তা অভিষেকের

Date:

Share post:

অনেক বছর আগেই মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। কিছুদিন আগে নিজের ওয়ার্কআউটের ছবি পোস্ট করে সেই রহস্যফাঁসও করেছেন তিনি। দীপাবলির আগে ফের জিমের ছবি পোস্ট করে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শনিবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে জিমের পোশাকে পায়ের ছবি পোস্ট করেছেন অভিষেক (Abishek Banerjee)। লিখেছেন, ”Run until your thoughts get quite”, অর্থাৎ ”তোমার চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও”।

আগে মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন অভিষেক। তার সিক্রেট কী? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে রসিকতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উত্তর, ”রোজ লোকেদের এত গালমন্দ খাই- ওটাই ডায়েট।” ২১, ২০২৪- বাংলায় নির্বাচনের আগে পাহাড় থেকে সাগর- চষে বেরিয়েছেন। ২০২৬-এর লড়াইয়ের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী করে তৈরি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্তত তাঁর ইন্সটাগ্রাম স্টোরির ছবি দেখে সেটা মনে হচ্ছে। জিম ঘাম ঝরাচ্ছেন। সেই ছবিই পোস্ট করছেন অভিষেক। ইতিমধ্যেই বাংলাবিরোধী কুৎসাকারীদের জবাব দিতে ডিজিটাল মাধ্যমে তৈরি করেছেন, ”আমি বাংলার ডিজিটাল যোদ্ধা”। শুরু পর থেকে স্যোশাল মিডিয়াতে বিপুল সাড়া ফেলেছে।

এর আগে অভিষেকের জিম (Gym) করার আরও একটি ছবি প্রকাশ্যে আসে। সেটা আসতেই ভাইরাল। এই ছবিতে অভিষেকে লিখেছেন, Run until your thoughts get quite”, অর্থাৎ ”তোমার চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও”। হয়ত তিনি বোঝাতে চেয়েছেন, লক্ষ্যে পৌঁছন না পর্যন্ত দৌড়ও। কারণ লক্ষ্যে পৌঁছলে তবেই তো চিন্তা মুক্তি ঘটবে। রাজনৈতিক মহলের মতে, এই ছবি পোস্ট করে দলীয় নেতা-কর্মীদের লক্ষ্যে পৌঁছতে ছোটার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি!

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...