Tuesday, May 12, 2026

তিন ক্রিকেটারসহ ১০ মৃত্যুতে ফুঁসছে আফগানিস্তান, পাকিস্তানকে জবাব দিতে তৈরি তালিবানও

Date:

Share post:

বাইশ গজে স্বপ্নের রান নিতে অভ্যস্ত ক্রিকেটারদের জীবনের দৌড় যে এত আচমকা থেমে যাবে তা কল্পনাও করতে পারেনি ক্রিকেট বিশ্ব। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে নির্লজ্জ পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে ৩ আফগান ক্রিকেট তারকার (Three Afghanistan Cricketers Died)। প্রতিবেশী রাষ্ট্রের এই ঘৃণ্য কাজ মেনে নিতে পারছেন না কবীর, সিবঘআতুল্লা এবং হারুনের সতীর্থরা। গর্জে উঠেছেন আফগানিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন রশিদ খান(Rashid Khan)। এসিবির (Afghanistan Cricket Board) তরফে শোকপ্রকাশ করে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে দলের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। যে পাকিস্তান ক্রিকেটার থেকে শুরু করে নিরীহ মানুষদের এভাবে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে, তাদের সঙ্গে কোনও ধরনের ম্যাচ খেলতে আগ্রহী নয় আফগান ক্রিকেটাররা। পাশাপাশি ইসলামাবাদকে পাল্টা জবাব দিতে তৈরি তালিবানও।

তিন ক্রিকেটার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পূর্ব পাকতিতা প্রদেশের উরগুন থেকে শারানা গিয়েছিলেন৷ উরগুনে ফেরার পরে তাঁরা একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই আচমকা বিমান হামলা করে শাহবাজ শরিফের দেশ। মুহূর্তের মধ্যে সব শেষ। এটাই তো পাকিস্তানের চরিত্র। প্রাথমিকভাবে জানা যায় ৩ ক্রিকেটারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তী রিপোর্ট বলছে আফগানিস্তান সীমান্ত এলাকায় যে হামলা চালিয়েছে ইসলামাবাদ তাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।১২ জন আহত৷ মৃতদের মধ্যে ২ জন শিশু৷ পাল্টা জবাব দিতে তৈরি আফগান সরকার। প্রবীণ তালিবান নেতা জানিয়েছে, ‘‘পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং পাকতিতা প্রদেশের ৩ জায়গায় বোমা ফেলেছে৷ আফগানিস্তানও এর জবাব দেবে৷’’

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...