Wednesday, March 25, 2026

কালীপুজোয় বৃষ্টি থেকে স্বস্তি! উৎসবের মরশুমে কেমন থাকবে আবহাওয়া?

Date:

Share post:

সোমবার কালীপুজো(Kali Puja), দীপাবলির আনন্দে মেতে উঠতে তৈরি গোটা বাংলা। বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ফলে কালী পুজোর আনন্দে বৃষ্টির  ভিলেন হওয়ার সম্ভাবনা কম। রবিবার সহ আগামী কয়েক দিনে কেমন থাকবেব আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার কালীপুজো হলেও শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ধনতেরাস। রবিবারও কেনাকাটার রেশ থাকবে। রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা হালকা হলেও আছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে।সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেইকালীপুজো থেকে ভাইফোটা পর্যন্ত আকাশ পরিস্কার থাকবে । সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ফলে সন্ধ্যা থেকেই আতসবাজীর রোশনাইয়ে আলোকিত হবে আকাশ বাতাস।

দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন :বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে।  ফলে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Related articles

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...