Wednesday, March 25, 2026

“মতুয়া তথা সকলের নয়নের মণি”, বড়মা বীণাপাণি দেবীর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

Date:

Share post:

মতুয়া সমাজের বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisehk Banarjee)।

মতুয়া মহা সংঘের বড়মা, বীণাপাণি দেবী সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক ছিল। অসুস্থ বড় মাকে বারবারই দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীণাপাণি দেবীর জন্ম দিবসে সমাজ মাধ্যমে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বীণাপাণি দেবীর মূর্তিতে মাল্যদান করার একটি ছবি পোস্ট করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পিছিয়ে পড়া মানুষের দরদী ও সমগ্র বিশ্বের বঞ্চিত সমাজের  মতুয়া তথা সকলের নয়নের মণি বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ এবং প্রণাম।“

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি বড় মা-র জন্ম দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও। দলের সোশ্যাল মিডিয়ার পেজে বীণাপানি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, শ্রদ্ধেয় বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে প্রণাম ও শ্রদ্ধা।

১৯১৮ সালে জন্মগ্রহণ করেছিলেন বড়মা বীণাপাণি দেবী। তিনি ছিলেন হিন্দু ধর্মীয় সংস্কারবাদী  আন্দোলের অন্যতম মুখ।  মতুয়া মহাসংঘের আন্দোলনের প্রধান নেত্রী। বীণাপাণি দেবী তাঁর আসল নাম তবে বড়মা নামটি মতুয়া সমাজ এর পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছিল পাশাপাশি। মতুয়াদের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা ও তিনি। ২০১৯ সালে ৫ই মার্চ তিনি প্রয়াত হন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগেছিলেন।

 

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...