Tuesday, May 12, 2026

বিজেপির ওডিশায় ধর্ষণের তদন্তে উঠে এল নারীপাচার চক্রের হদিশ

Date:

Share post:

কেঁচো খুঁড়তে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বেরিয়ে এল কেউটে! ওড়িশার(Odisha) ভুবনেশ্বরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের তদন্তে নেমে নারীপাচার এবং বড় যৌনচক্রের নাগাল পেল পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার রাতের এই ঘটনার তদন্ত করতে গিয়ে ভুবনেশ্বরের লক্ষ্মীনগরে একটি পাচারচক্র পুলিশের নজরে আসে। শনিবার ভুবনেশ্বর পুলিশ এবং লক্ষ্মীনগর থানার পুলিশ একটি যৌথ অভিযান চালায়। তাদের কাছে খবর আসে লক্ষ্মীনগর এলাকার একটি বাড়িতে নারীপাচার চক্র চলছে। ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ তিনজন মহিলাকে উদ্ধার করেছে। পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, লক্ষ্মীনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে মঞ্জু শেঠি, মমতা সাহু, সঞ্জীবকুমার দাস এবং অবিনাশ মুদুলিকে। শেঠি, সাহু এবং দাস এই পাচারচক্রের মূল কাণ্ডারি।

পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যে হাসপাতালের সামনে কিশোরীকে আহত অবস্থায় ফেলে যাওয়া হয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকেই লক্ষ্মীনগরে একটি বাড়ির কথা জানতে পারেন তারা। দেখা যায় ওই বাড়ি থেকেই নারীপাচার এবং যৌনচক্র চালানো হচ্ছিল। ধৃত মুদুলিকে মূল অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। কিশোরীকে জোর করেই দেহব্যবসায় নামানোর চেষ্টা করেছিলেন তারা। তিনি রাজি না হওয়ায় চলেছিল অকথ্য অত্যাচার।

উল্লেখ্য, শুক্রবার রাতে ভুবনেশ্বরের একটি হাসপাতালের সামনে এক কিশোরীকে গুরুতর জখম এবং অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের কর্মীরা পুলিশে খবর দেন। কিশোরীর মেডিক্যাল রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া যায় এবং তারপরেই পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছিল। এরপরেই লক্ষ্মীনগরে নারীপাচার এবং যৌনচক্রের সন্ধান পায় পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তবে এই ঘটনার পর আরও একবার প্রশ্নের মুখে পড়ছে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...