Tuesday, May 12, 2026

ভূতের দরবারে উইন্ডোজ! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মোশন পোস্টারেই গা ছমছমে অনুভূতি

Date:

Share post:

ভূত চতুর্দশীতে ভূতের ঝলক! দীপাবলির প্রাক্কালে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ করল শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee and Nandita Roy) জুটির উইন্ডোজ প্রোডাকশন হাউস (Windows Production House)। ছবির নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’(Bhanupriya Bhooter Hotel)। পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়।

‘বেলাশেষে’ হোক বা ‘হামি’, ‘বহুরূপী’ থেকে ‘রক্তবীজ টু’- এই প্রযোজনা সংস্থার প্রতি দর্শকের আস্থা অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাই যখন জানা গেছিল এ বছর শীতে দর্শকের দরবারে ভূতেদের নিয়ে চমক দিতে চলেছে উইন্ডোজ, তখন থেকেই আগ্রহ চরমে। এই ছবির পরিচালনার দায়িত্বের শিবু – নন্দিতা না থাকলেও অরিত্রর আগের কাজ (যেমন, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’,’ফাটাফাটি’, ‘বাবা বেবি ও’) থেকে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী।ভূত চতুর্দশীতে প্রকাশ্যে আসা মোশন পোস্টারে দেখা গেছে, গা ছমছমে আবহ ব্যাকগ্রাউন্ডে রেখে একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। প্রথমে দেখা যায় এক শিশুকে। আর সবশেষে ছবির দুই জুটি অর্থাৎ বনি-স্বস্তিকা ও অন্যদিকে সোহম-মিমি নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে। হরর-কমেডি ঘরানার এই ছবিতে থাকছে অনেক চমক। রক্তবীজের পর শিবু-নন্দিতার ছবিতে আবার মিমির উপস্থিতি আগ্রহ বাড়াচ্ছে। পাশাপাশি এই প্রথমবার কৌশানির বয়ফ্রেন্ড অভিনেতা বনি সেনগুপ্তকে এই প্রযোজনা সংস্থায় কাজ করতে দেখা যাবে। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা।এক কথায় এবারের বড়দিনে কেক কাটার পাশাপাশি সব বয়সীরাই যে শীতের আমেজের ভূতেদের দৌরাত্ম্য দেখতে হলমুখী হবেন তার আভাস এক ঝলকেই বোঝা গেল।

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...