Tuesday, May 12, 2026

বন্ধ ফ্ল্যাটে প্রৌঢ়ার দেহ উদ্ধার: চাঞ্চল্য এন্টালিতে

Date:

Share post:

শহর কলকাতায় ফের একবার বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার প্রৌঢ়ার (middle aged lady) দেহ। অনেক বছর থেকেই তিনি একা থাকতেন। ছেলে বিদেশে থাকেন। মেয়ের বিয়ের পর বিহারে থাকেন। প্রতিবেশীরা শনিবার অনেকক্ষণ ডাকাডাকির পরেও প্রৌঢ়ার সাড়া পাননি কেউ। তাঁদের সন্দেহ হতেই পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নদিয়ার পরিযায়ী শ্রমিকের 

মৃতার নাম রেখা সাহা (৫৮)। এন্টালির (Entally) পটারি রোডের একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। তাঁকে দেখভাল করার জন্যে কেয়ারটেকার রাখা হয়েছিল। ছেলে বিদেশ থেকেই টাকা পাঠাতেন, মায়ের জন্যে ওষুধপত্রের ব্যবস্থা করতেন। পুলিশ দরজা ভেঙে প্রৌঢ়াকে (middle aged lady) অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু হল, তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃতার ছেলেমেয়েকেও।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...