Tuesday, May 12, 2026

খাঁচাবন্দি চা-বাগানোর ত্রাস! জলপাইগুড়িতে চিতাবাঘকে জঙ্গলে ফেরানোর প্রস্তুতি

Date:

Share post:

গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগে ছিল উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি জেলার গেন্দ্রাপাড়া চা‑বাগান এলাকা। রাতভর হাঁস, মুরগি বা ছাগল হঠাৎ উধাও হয়ে যাচ্ছিল — এই আতঙ্ক থেকেই শুরু হয়। অবশেষে শনিবার রাতে বন দফতরের পাতা ফাঁদে পা দেয় চিতাবাঘটি। বন বিভাগ সূত্রে জানা গেছে, চিতাবাঘটির বয়স প্রায় ছয়। ধরা পড়ার পর তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে সুস্থ হচ্ছে সে। কয়েক দিনে পর্যবেক্ষণের পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এলাকায় চিতাবাঘের আতঙ্ক শুনে জলপাইগুড়ি বনবিভাগের কর্মীরা চা-বাগানের সীমানায় খাঁচা পেতে রেখেছিলেন। শনিবার রাতের অন্ধকারে খাবারের সন্ধানে এসেই ফাঁদে পড়ে চিতাবাঘটি।

জলপাইগুড়ির মুখ্য বনপাল বিকাশ ভি জানান চিতাবাঘটি প্রায় ছ’বছর বয়সি পূর্ণবয়স্ক পুরুষ। সেটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আপাতত সে সুস্থ। পর্যবেক্ষণের পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দফতর পুরো ঘটনায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছে। তিনি আরও জানান, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ এড়াতে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে, বনের কাছাকাছি এলাকায় রাতে একা চলাফেরা না করতে। বনকর্মীরা জানিয়েছেন, ওই এলাকা জঙ্গলঘেঁষা হওয়ায় ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। আরও পড়ুন: দীপাবলির আগেই দূষণে দমবন্ধ রাজধানী, সবুজ বাজি-ছাড়েও মিলছে না স্বস্তি

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...