Tuesday, May 12, 2026

সিনেমার মতো! ল্যুভর মিউজিয়াম থেকে চুরি গেল দুষ্প্রাপ্য সংগ্রহ

Date:

Share post:

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ডাকাতি। শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। মিউজিয়াম খোলার সময় চুরির ঘটনা সামনে আসে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় মিউজিয়াম (Louvre Museum)। জানলা ভেঙে ল্যুভরের একটি ঘরে ঢুকে লক্ষ লক্ষ টাকার গয়না লুঠ করলেন দু’জন। ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন তৃতীয় ব্যক্তি। যে গয়নাগুলি চুরি গিয়েছে, তা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট (Nepoleon Bonaparte) এবং সম্রাজ্ঞী জোসেফিনের।

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিডা ডাটি জানিয়েছেন, “কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে এসেছি আমি। আমার সঙ্গে রয়েছেন জাদুঘরের (museum) কর্তৃপক্ষরা। পুলিশও পৌঁছেছে। তদন্ত শুরু হয়েছে।” পুলিশের সূত্রে খবর, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটের সাহায্যেই ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা।

এই জাদুঘরেই রয়েছে মোনালিসা ও ভেনাস ডে মিলোর জনপ্রিয় আঁকা ছবি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর এটি। প্রতিদিন বহু মানুষ যান সেখানে। ল্যুভর মিউজিয়ামে ডাকাতির খবরে উদ্বিগ্ন প্যারিসবাসী। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।

আরও পড়ুন: নো কিংস আন্দোলনে উত্তাল আমেরিকা, খোশ মেজাজে ট্রাম্প

তবে আগেও একাধিকবার ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে। ১৯১১ সালে চুরি হয়ে গিয়েছিল মোনালিসা (Monalisa) ছবিটিই। তোলপাড় পড়ে গিয়েছিল বিশ্বে। পরে সেই ছবি উদ্ধার করেন তদন্তকারীরা।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...