Wednesday, March 25, 2026

অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার, গিলের নিশানায় ব্যর্থ রোহিত-বিরাট!

Date:

Share post:

একদিনের অধিনায়কত্বের সূচনাটাও ভালোভাবে হল না শুভমান গিলের(Shubhaman Gill)। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। হারের সঙ্গে একরাশ উদ্বেগও টিম ইন্ডিয়াকে ঘিরে।

টসে হেরে এদিন পারথে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। মেঘলা আকাশে পারথের গতিময় পিচে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা। প্রত্যাবর্তনের ম্যাচে চূড়ান্ত ফ্লপ বিরাট কোহলি-রোহিত শর্মা। রান পেলেনও গিলও। অল্প রানের পুঁজি নিয়ে দলকে জেতাতে বলে জ্বলে  উঠতে হত বোলারদের। সেটাও পারলেন না ভারতীয় বোলাররা।

বৃষ্টির জন্য ম্যাচ হল ২৬ ওভারের। ৫০০তম আন্তজার্তিক ম্যাচে কিন্তু ১৪ বলে ৮ রান করেই হ্যাজেলউডের  বলে   আট হলেন রোহিত। অন্যদিকে ৮ বলে খেলে রানের খাতা খোলার আগে স্টার্কের বলে ফিরলেন কোহলি।মাত্র ১০ রান করে নাথান এলিসের বলে আউট  গিল। শ্রেয়স ও অক্ষর ৩১ এবং ৩৮ রান করেন । একদিনের অভিষেকে ১৯ রান করলেন রেড্ডি। ভারতের রান দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৩৬।

ডিআরএসের জন্য সেটা আবার কমে হয় ১৩০। অর্থাৎ ২৬ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৩১। জবাবে শুরুতেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন অর্শদীপ। এরপর ম্যাথু শর্টকে আউট করেন অক্ষর। কিন্তু ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অজিরা। সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল তারা।  ম্যাচ হারের পর অধিনায়ক পরোক্ষে নিশানা করলেন দুই মহারথীকেই।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে জবাব দিতে চিংড়ি সেলিব্রেশন, মোহনবাগানে কবে হবে শিল্ড জয়ের উৎসব?

গিল বলে দিলেন,  ‘‘পাওয়ার প্লেতে তিন উইকেট হারালে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তখন ধরে খেলা ছাড়া উপায় থাকে না। আমাদেরও সেটাই করতে হয়েছে। পর্যাপ্ত রান তুলতে পারিনি আমরা। তবে এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। কিছু ইতিবাচক দিকও রয়েছে।’’

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...