Wednesday, March 25, 2026

গড়িয়ায় আদি মহাশ্মশানে ১২১ তম বছরের কালীপুজোর উদ্বোধন মন্ত্রী অরূপ বিশ্বাসের

Date:

Share post:

ঐতিহাসিক গড়িয়া আদি মহাশ্মশানের কালীপুজোর এবার ১২১তম বছর। সোমবার বিকেলে পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ছিলেন টালিগঞ্জ ও যাদবপুর এলাকার একাধিক পুর প্রতিনিধিরা। এই পুজোর মূল উদ্যোক্তা স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ দাস।

প্রায় ১৮০০ বছরের পুরনো এই শ্মশানের এক গভীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কথিত আছে, প্রাচীনকাল থেকে আদি গঙ্গার তীরবর্তী এই জায়গা ছিল চাঁদ সওদাগরের বাণিজ্যপথ। মনসামঙ্গল কাব্যের অন্যতম চরিত্র ধনপতি সওদাগরের পুত্র শ্রীমন্ত সওদাগরই গড়িয়ায় জোড়া শিব ও কালী মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সূত্র ধরেই শুরু হয় মহাশ্মশানে কালীপুজোর। আরও পড়ুন: শহরের ৪৮টি মণ্ডপে কালী প্রতিমা সেজেছে বহুমূল্য গয়নায়, নিরাপত্তায় মোতায়েন কলকাতা পুলিশ
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরও প্রাচীন রীতি মেনে মহাশ্মশানে পুজো হচ্ছে। ধর্মীয় আবহের পাশাপাশি নিরাপত্তা ও পরিবেশ রক্ষার দিকেও নজর রেখেছেন আয়োজকরা।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...