Tuesday, May 12, 2026

বাড়ির আলমারি থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ! আলিপুরে তদন্তে পুলিশ

Date:

Share post:

আলোর উৎসবে নিভে গেল প্রদীপ। রবিবার সন্ধেয় আলিপুরে বাড়ির আলমারি থেকে উদ্ধার হল পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শহরের এক নামী বেসরকারি স্কুলের ছাত্রী ছিল ১১ বছরের নাবালিকা। রবিবার সন্ধেয় তার বাবা অফিসে ছিলেন, মা গিয়েছিলেন দিওয়ালির বাজার করতে। ফিরে এসে তার মা ঘরের বাইরে থেকে বারবার ডাকলেও কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরের সমস্ত জায়গায় মেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকেন। না পেয়ে সন্দেহ হওয়ায় আলমারি খোলেন। তখনই মেয়েকে আলমারির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছে সে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যু কারণ জানা যাবে। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। নাবালিকার সহপাঠী ও পরিবারের সদস্য সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন – দীপ জ্বালিয়ে-ভোগ রেঁধে বাড়ির কালীপুজোর সূচনা মুখ্যমন্ত্রীর, সপরিবারে হাজির অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...