Saturday, April 18, 2026

দীপাবলির দ্বিতীয় দিনেও লাগামছাড়া দূষণ: দিল্লিতে জারি নিষেধাজ্ঞা

Date:

Share post:

দীপাবলির দূষণে জেরবার রাজধানীতে শীতকালের আগেই চড়ে যায় দূষণের পারদ। লাগাম টানতে আদালতের হস্তক্ষেপেও কাজ হয়নি। দীপাবলির (Diwali) প্রথমদিনই দেশের দূষণের শীর্ষে দিল্লি (Delhi)। একইভাবে দ্বিতীয় দিনের দূষণের (air pollution) জেরে এবার দূষণ নিষেধাজ্ঞার গ্রাপ-টু (Grap-II) লাগু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

গত বছর প্রবল দূষণের জেরে দীর্ঘ কয়েক মাস ধোঁয়ার কবল থেকে বেরোতেই পারেনি রাজধানীর বাসিন্দারা। তা সত্ত্বেও এবছর মিলেছে গ্রিন বাজি (green cracker) পোড়ানোর অনুমতি। তাতেই দুদিন ধরে ফের অতি খারাপ দূষণের কবলে দিল্লি।

মঙ্গলবারের পরে বুধবার সকালে ফের প্রবল ধোঁয়ার মধ্যে ঘুম ভাঙল দিল্লির। অক্ষরধাম মন্দির এলাকায় যেখানে দূষণ ধরা পড়ল ৩৬০ একিউআই (AQI)। আবার ইন্ডিয়া গেটের (India Gate) কাছে সেই মাত্রা দাঁড়াল ৩৬২-তে। দিল্লি এইমস (AIIMS, Delhi) এলাকায় দূষণের মাত্রা পৌঁছে গেল ৩৮০-তে। ধৌলাকোন এলাকায় সেই মাত্রা পৌঁছল ৩৮৮-তে(AQI) ।

আরও পড়ুন: সকালেই দিল্লি-মুম্বইয়ের থেকে ‘ভালো’ কলকাতা: শব্দবাজিতে গ্রেফতার ১৮০

দূষণের (water pollution) প্রভাব শুধুমাত্র বাতাসে নয়, পড়েছে যমুনা (Yamuna) নদীতেও। বুধবার ভোরে যমুনায় মোটা দূষণের আস্তরণ দেখা যায়। দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রক পর্ষদ বাধ্য হল গ্রাপ-টু লাগু করতে। বুধবার সকাল থেকে দিল্লিতে লাগু হল বিধি নিষেধ। যদিও এখনই যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে না। তবে কল-কারখানা ও নির্মাণ কাজে লাগু হচ্ছে বিধি নিষেধ। সেইসঙ্গে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জল ছিটিয়ে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...