Monday, May 11, 2026

কেরলে রাষ্ট্রপতির অবতরণের পর বিপত্তি: কপ্টার দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে গেল হেলিপ্যাড

Date:

Share post:

কোনওক্রমে দুর্ঘটনা এড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলে তাঁর হেলিকপ্টার নামার পরই বিপদের মুখে পড়ল। গোটা হেলিপ্যাডেরই (helipad) একটি অংশ বসে গেল। আর তাতেই বসে গেল হেলিকপ্টারের চাকাও। বিমানকর্মী ও সেনাবাহিনী কোনওক্রমে ঠেলে হেলিকপ্টারটিকে (helicopter) নিরাপদ স্থানে সরাতে সক্ষম। যদিও রাষ্ট্রপতি (President Draupadi Murmu) আগের দিনই হেলিকপ্টার থেকে নেমে যাওয়া তাঁর কোনও ক্ষতি হয়নি।

মঙ্গলবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শবরীমালা (Sabarimala) দর্শনে পৌঁছান কেরালা। প্রমদমে (Pramadam) রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়াম (Rajiv Gandhi Indoor Stadium) লাগোয়া জমিতে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে তাঁর হেলিকপ্টার। রাষ্ট্রপতি অবতরণ করে গাড়িতে পম্বা রোড ধরে গাড়িতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর বুধবার সকালে ঘটে বিপত্তি।

হেলিপ্যাডের (helipad) টারম্যাকের (tarmac) কিছুটা অংশ বসে যায়। তাতে আটকে যায় কপ্টারের চাকা। ঘটনাস্থলে মোতায়েন কেরল পুলিশ, ভারতীয় সেনা জওয়ান ও দমকল বিভাগের কর্মীরা কপ্টারের চাকা তোলার কাজ শুরু করেন। রীতিমত ঠেলে কপ্টার (helicopter) সরানোর কাজ করতে দেখা যায় তাঁদের। গায়ের জোরে সরিয়েই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় কপ্টারটিকে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিপজ্জনক রকেটের লড়াই, আহত ৩৫

জেলা প্রশাসনের দাবি, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই হেলিপ্যাড তৈরির কাজ করা হয়েছে। কংক্রিটের টারম্যাক ভিতর থেকে নরম থাকার কারণে বিপত্তি হয়। মঙ্গলবার চারদিনের কেরল সফরে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Related articles

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...