Monday, May 11, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

Date:

Share post:

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর ছয় ম্যাচে হরমনপ্রীতদের পয়েন্ট হল ৬। অন্য দিকে,  নিউজিল্যান্ড বর্তমানে আছে ছয় ম্যাচে চার পয়েন্টে। লিগ পর্বের শেষ ম্যাচে ভারত হারলে এবং কিউয়িরা জিতলে দু’দলই শেষ করবে ৬ পয়েন্টে। কিন্তু বেশি ম্যাচ জেতার সুবাদে শেষ চারে জায়গা নিশ্চিত করে নিল ভারতীয় মহিলা দল।

মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে স্থান নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না ভারতের কাছে। এই ম্যাচে  ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল।ভারত তোলে ৩ উইকেটে ৩৪০। বৃষ্টির কারণে পুরো ইনিংস খেলতে পারেনি ভারত। ৪৯ ওভারে শেষ হয় ইনিংস।

বৃষ্টির কারণে ওভারসংখ্যা এবং টার্গেট দুটোই কমে যায় নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ-সুইস পদ্ধতির কারণে অবশ্য বেড়ে যায় আস্কিং রেট। ৪৯ ওভারে ৩৪১ নয়, ৪৪ ওভারে ৩২৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে শুরু করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ২৭১ রানেই থেমে গেল তাদের ইনিংস।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...