Monday, May 11, 2026

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়ম সংশোধনের পথে কেন্দ্র 

Date:

Share post:

ইউটিউব (YT) হোক বা ফেসবুক (Facebook), এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট সরানোর নিয়মে বড় বদল আসতে চলেছে। ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology) জানিয়েছে, এবার থেকে ‘বেআইনি’ কিংবা ‘অপরাধমূলক’ কোনও কনটেন্ট যদি এই মাধ্যম থেকে সরাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্য স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতেই সেই ক্ষমতা থাকবে। ‘ব্লক’ করার সিদ্ধান্তও নিতে পারবেন তাঁরাই।

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্টেন্ট ব্লকিং’ আইনে (Content blocking rule)বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এতদিন পর্যন্ত ২০০০ সালের তথ্য ও প্রযুক্তি আইন মেনে ‘বেআইনি’ কনটেন্ট সরিয়ে দেওয়া হত। কিন্তু এবার থেকে কেবল সিনিয়র পদমর্যাদার আধিকারিকদেরই (যেমন যুগ্ম সচিবরা) এই অধিকার দেওয়া হল।যদি যুগ্ম সচিব নিযুক্ত না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সম পদমর্যাদার কোনও কর্মকর্তা কনটেন্ট ব্লক সংক্রান্ত নোটিস পাঠাতে পারবেন। পুলিশ বিভাগের ক্ষেত্রে, বিশেষভাবে অনুমোদিত ডিআইজি পদমর্যাদার কোনও কর্মকর্তাই নোটিস জারি করতে পারবেন, অন্য কেউ নয়।

 

Related articles

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...