Tuesday, June 9, 2026

ছাপিয়ে গেলেন বিধান রায়কে: মুখ্যমন্ত্রিত্বের নতুন রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু বাধা, কুৎসার মুখেও মানুষের জন্য নানা প্রকল্প এনে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছেন। তাঁর সাফল্যের ঝুলিতে যুক্ত হয়েছে বিশ্বের স্বীকৃতিও। তবে এবার তাঁর মুখ্যমন্ত্রিত্বের (Chief Minister) মুকুটে জুড়ল নতুন পালক। দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী পদে থাকার ক্ষেত্রে ছাপিয়ে গেলেন বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) রেকর্ড। বর্তমানে তিনিই রাজ্যের দ্বিতীয় দীর্ঘ সময়ের (second longest) মুখ্যমন্ত্রী। সোমবার সেই মাইল ফলক ছুঁলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

স্বাধীনতা পরবর্তী যুগে দীর্ঘ সময় বাংলার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বিধানচন্দ্র রায়। বাংলার রূপকার হিসাবে ভারতরত্ন বিধান রায় ১৯৪৮ সালের ২৩ জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। সেই হিসাবে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল ১৪ বছর ১৫৯ দিন।

আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! সফল ট্রায়াল রান, সোমবার খুলে যাচ্ছে দুধিয়া সেতু 

সোমবার সেই রেকর্ড পার করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ১৪ বছর ১৬০ দিন পূরণ করলেন তিনি। অর্থাৎ জ্যোতি বসুর (Jyoti Basu) পরে দ্বিতীয় দীর্ঘ সময়ের (second longest) মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ধারে ভারে কোনও বিরোধী রাজনৈতিক দলই তৃণমূলের সমকক্ষ নয়। কার্যত আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আসনে চতুর্থবারের জন্য বসা সময়ের অপেক্ষা। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে আসাও তাঁর জনমুখী নেতৃত্বের হাত ধরে সফল হবে, আশাবাদী তৃণমূল কর্মী-সমর্থকরা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...