Saturday, February 28, 2026

SIR এর আগে রাজ্য প্রশাসনে বড় রদবদল! সরলেন একাধিক জেলার জেলাশাসক

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা! সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে বড় ঘোষণার আগেই সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য প্রশাসনের ৫৭ জন আধিকারিককে সরিয়ে দিল নবান্ন। এক দিনের মধ্যেই মোট ১০ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিক।

রুটিন বদলি না ভোটের আগের বদলি সেটা যদিও নবান্নর তরফে এখনও স্পষ্ট করা হয়নি। তবে নবান্ন সূত্রে দাবি, যে সব আধিকারিক টানা ৩ বছর একই পদে রয়েছেন ভোটের আগে নিয়ম মেনেই তাঁদের বদল হচ্ছে। যদিও মনে করা হচ্ছে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর নিয়ে কমিশন বড় ঘোষণার আগে প্রশাসনিক রদবদল করা হল।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বদল হওয়া জেলাশাসকদের তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ, বীরভূম জেলা। বদলি হওয়া আধিকারিকরা সকলে আইএএস। সেক্ষেত্রে এরপরে একই কায়দায় আইপিএসদেরও বদলি করা হবে বলেও মনে করা হচ্ছে।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: ভূমি ও প্রাণিসম্পদ দফতরে নতুন সচিব 

রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ভূমি ও ভূমিসংস্কার এবং প্রাণিসম্পদ উন্নয়ন— এই দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব...

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং...

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...