Tuesday, June 9, 2026

মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন: ছটপুজোয় শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

বাংলায় সব ধর্মীয় উৎসবই পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। দুর্গাপুজো (DurgaPuja), কালীপুজো (KaliPuja) পেরিয়ে আজ ছটপুজো (ChatPuja)। প্রধানত বিহারি সম্প্রদায়ের মানুষের এই ধর্মীয় উৎসব পালিত হয় উত্তর ভারতেরও কয়েকটি জায়গাতেও। ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন করে ছটপুজো।“

সোমবার, নিজের স্যোশাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, “ছটপুজো (ChatPuja) উদযাপনকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশ্বাস, পবিত্রতা এবং মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন করে।

ভক্তরা যখন অস্তগামী এবং উদীয়মান সূর্যকে (Sun) অর্ঘ্য প্রদান করেন, তখন সেটি আমাদের কৃতজ্ঞতা, শৃঙ্খলা এবং ভক্তির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা এই উৎসবকে সংজ্ঞায়িত করে।“

বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা মনে করিয়ে অভিষেক লেখেন, “বাংলা ও তার বাইরে ছটের চেতনা মানুষকে প্রার্থনা এবং আশায় এই বিশ্বাসকে জাগিয়ে তোলে যে আলো সর্বদা অন্ধকারকে হারিয়ে জয়লাভ করবে। ‘ছটী মাইয়া’ প্রতিটি বাড়িতে সুস্বাস্থ্য, সুখ এবং প্রাচুর্য আশীর্বাদ করুন।“

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...