Tuesday, June 9, 2026

চাকরিতে প্রবল চাপ! মধ্যপ্রদেশে আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল  আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড়(Jiu-Jitsu player)এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের(Rohini Kalam) দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন রোহিণী।

২০০৭ সালে পেশাদার কেরিয়ার শুরু করেন রোহিণী। ১৯তম এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক জুৎসু প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছেন। খেলা ছাড়ার পর  কোচিংয়ের সঙ্গে যুক্ত হন। আস্থা এলাকার একটি বেসরকারি স্কুলে মার্শাল আর্টের কোচিং করাতেন। কিন্তু চাকরিক্ষেত্রে চাপের মুখে পড়েই আত্মহত্যার পথে বেছে নিয়েছেন রোহিণী, এমনটাই  দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় রোহণীর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাঁর মা অন্য মেয়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। রোহণীর বোন রোশনি জানিয়েছেন,  চাকরিক্ষেত্রে চাপের মধ্যে ছিলেন তাঁর দিদি। কয়েকদিন আগেই বাড়ি আসেন। রবিবার সকালে জলখাবার খাওয়ার পর ফোনে কারও সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এর পর নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেন। এর পরই আত্মহত্যা করেন।

রোহিণীর মৃত্যু কারণ প্রসঙ্গে তাঁর বোন উল্লেখ করেছেন, ‘দিদি চাকরি নিয়ে চিন্তায় ছিল।  সহকর্মীরা হেনস্থার মুখে পড়তে হচ্ছিল। স্কুলের প্রিন্সিপালও এতে যুক্ত ছিলেন। দিদির ফোনের কথোপকথন থেকে এটা বুঝেছি।’

পাঁচ ভাই-বোনের মধ্যে সবথেকে বড় ছিলেন রোহিণী।  তাঁর বাবা অবসরপ্রাপ্ত কর্মচারী।  ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...