Tuesday, June 9, 2026

কে ধর্ষক? টিআই প্যারেডের পর কী জানালেন দুর্গাপুরের নির্যাতিতা

Date:

Share post:

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের (Durgapur medical college rape case) ডাক্তারি পড়ুয়াকে ‘গণধর্ষণ’ করা হয়নি তা আগেই জানিয়েছিল পুলিশ। সোমবার আদালতে শুনানির সময়ে নির্যাতিতার আইনজীবী জানান, টিআই প্যারেডের সময়ে একজনকে ‘ধর্ষক’ বলে চিহ্নিত করেছেন নির্যাতিতা।

গত ২৪ অক্টোবর দুর্গাপুর উপ সংশোধনাগারে টিআই প্যারেড করানো হয়। সেখানেই গ্রেফতার হওয়া ছয় অভিযুক্তকে নির্যাতিতার সামনে হাজির করা হলে একজনকে ‘ ধর্ষক’ হিসেবে চিহ্নিত করেছেন নির্যাতিতা। সোমবার আদালতে সেই টিআই প্যারেডের রিপোর্ট জমা পড়ে। নির্যাতিতা ছাত্রীর আইনজীবী পার্থ ঘোষ দাবি করেন, ‘টিআই প্যারেডের রিপোর্ট খোলার পর দেখা যায় আমার মক্কেল সহপাঠীকেই ধর্ষক হিসেবে চিহ্নিত করেছেন। বাকি চার অভিযুক্তকেও তিনি শনাক্ত করেছেন। তারা সেখানে হাজির ছিল।’ সোমবার অভিযুক্তদের তরফ থেকে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। আগামী ৩১ অক্টোবরে ফের শুনানি হবে এই মামলার। আরও পড়ুনঃ আর জি করের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি বিষক্রিয়া?

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...