Tuesday, June 9, 2026

এনআরসি-এসআইআরের আতঙ্কে আত্মহত্যা খড়দহের প্রদীপ করের, কেন্দ্রকে দায়ী করলেন ব্রাত্য

Date:

Share post:

কেন্দ্রের একের পর এক বিতর্কিত নীতি যেন সাধারণ মানুষের মনে আতঙ্কের ছায়া ফেলছে। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিলেন খড়দহের ৫৭ বছরের প্রদীপ কর। জানা গিয়েছে, তিনি নিজের সুইসাইড নোটে স্পষ্টভাবে লিখেছেন যে তাঁর মৃত্যুর জন্য দায়ী এনআরসি ও এসআইআর।

পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই চরম মানসিক চাপে ছিলেন তিনি। কেন্দ্রের নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সম্প্রতি আলোচনায় আসা এসআইআরের সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগে ভুগছিলেন তিনি। শেষমেশ মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে।

সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, “আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি ও এসআইআর। দেশে সাধারণ মানুষ আর নিরাপদ নয়।” ওই নোটে আরও অভিযোগ করা হয়েছে, দেশের প্রশাসন মানুষকে ভয় দেখিয়ে বিভক্ত করছে এবং শেষে প্রতারণা করছে।

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এনআরসি-র কারণেই এই মৃত্যু। এটা শুধু এক ব্যক্তির আত্মহনন নয়, এটা কেন্দ্রের অন্যায় নীতির ফল।” তিনি আরও বলেন, “সুইসাইড নোটের ছ’টি শব্দই বিজেপির রাজনীতির মুখোশ খুলে দেয় — ভয় দেখাও, ভাগ করো, প্রতারণা করো।”

শিক্ষামন্ত্রীর বক্তব্য, “দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি। সাধারণ মানুষকে বারবার আতঙ্কিত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কেন্দ্র।” স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। খড়দহ থানার পুলিশ প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলেছে এবং তাঁর আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন- নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...