Tuesday, June 9, 2026

নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

Date:

Share post:

পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায়ই স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে মছলিপতনম ও কলিঙ্গপতনমের মাঝখানে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে তছনছ হয়ে যায় উপকূলবর্তী অঞ্চলগুলি। ঘূর্ণিঝড়ের দাপটে বহু বাড়িঘর ভেঙে পড়ে, গাছ উপড়ে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ঝড়ের তাণ্ডবে রায়ালাসীমা, তেলেঙ্গানা ও দক্ষিণ ছত্তিশগড়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফ-এর বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

অন্ধ্রপ্রদেশে সরাসরি আঘাত হানলেও মন্থার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গেও। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপটে ব্যাহত হয়েছে জনজীবন। ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও প্রবল বৃষ্টি হয়েছে। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বজ্রপাত ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে মন্থা উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন- সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...