Tuesday, June 9, 2026

সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

Date:

Share post:

ছত্তিসগড়, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করছে মাওবাদী সদস্যরা। কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানোর জন্য বিভিন্ন জঙ্গলে পুঁতে রাখা হচ্ছে আইইডি (IED)। এবার একটি আইইডি বিস্ফোরণে মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকার। মঙ্গলবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জারাইকেলে থানার দিঘা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সিরিয়া হেরেঞ্জ, বাড়ি দিঘা গ্রামে। দিঘা প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীটি এদিন কয়েকজনের সঙ্গে সারান্ডার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। হঠাৎ পুঁতে রাখা IED ওই বিস্ফোরণ হয়। পুলিশ সুপার অমিত রেনু এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তবে কিছুক্ষন মৃত্যু হয় সিরিয়ার।

বিস্ফোরণস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সিআরপিএফের ক্যাম্প। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিনের হামলার মূল লক্ষ্য ছিল সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তারক্ষীদের হামলা করতেই আইইডি পুঁতে রেখেছিলেন মাওবাদীরা। এরপরেই এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সিআরপিফের যৌথবাহিনী। আর কোন জায়গায় বিস্ফোরক পুঁতে রাখা আছে কী না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও ঝাড়খণ্ড এবং ছত্তিসগড়ের একাধিক এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীদের। শুধু তাই নয়, হতাহত হয়েছেন একাধিক সাধারণ নাগরিকও তবে এবারের ঘটনায় শোকগ্রস্ত গোটা এলাকা।

আরও পড়ুন- SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...