Thursday, June 11, 2026

বৃষ্টির দুর্যোগে খোলা হচ্ছে চন্দননগরের বড় বড় পুজোর তোরণ!

Date:

Share post:

ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে অন্ধ্র উপকূলে, দুর্যোগের প্রভাব পড়েছে বাংলায়। সকাল থেকে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির ছবিটা ধরা পড়েছে। এই মুহূর্তে জগদ্ধাত্রী বন্দনায় ব্যস্ত থাকা চন্দননগরবাসীর (Chandannagar Jaghadhatri Puja) কপালে চিন্তার ভাঁজ। মঙ্গলবার ‘বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী’ মন্ডপ ভেঙে পড়ার পর এবার বুধের সকাল থেকে বিভিন্ন জায়গায় বড় বড় তোরণ ভেঙে পড়ার খবর আসছে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশ মেনে আলোক নগরীর বেশ কয়েকটি বারোয়ারী তাদের আলোর তোরণ খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো জোর কদমে চলছে কাজ।

চন্দননগর কেন্দ্রীয় পূজা কমিটির তরফে জানা গেছে এখনও পর্যন্ত বৃষ্টির জেরে পূজোতে বড়সড় বিঘ্ন না এলেও কয়েক জায়গায় আলোর গেট ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। যেহেতু প্রচুর মানুষের সমাগম হচ্ছে তাই বিপদ এড়াতে মধ্যাঞ্চল, বাগবাজার, বড়বাজারের মতো বেশ কয়েকটি নামী বারোয়ারী ইতিমধ্যেই তাদের আলোর গেট খুলতে শুরু করে দিয়েছে। মঙ্গলবার অর্থাৎ সপ্তমীতেই চন্দননগরে কানাইলালপল্লির পুজোমণ্ডপে ভিড় হয়েছিল। ৭০ ফুটের পুজোমণ্ডপ দেখতে যখন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো, তখনই ঘটে যায় দুর্ঘটনা।খুব বেশি উচ্চতা হওয়ায় বিকেলে হাওয়ার দমকে উল্টে পড়ে পুরো মণ্ডপটি। বাঁশ চাপা পড়ে জখম হন বেশ কয়েক জন। বুধবার অষ্টমী এবং বৃহস্পতিবার নবমী। এই দুদিন রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিপদ এড়াতে প্রশাসনের সঙ্গে কথা বলেই বড় বড় তোরণ খোলার সিদ্ধান্ত নিয়েছে চন্দননগরের পুজো কমিটিগুলি।

 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...