Thursday, June 11, 2026

কানপুরে রহস্যজনক খুন বাংলার আদিবাসী যুবক: দায়ের এফআইআর

Date:

Share post:

বাংলাভাষা ও বাঙালিদের প্রতি যে বিদ্বেষের মনোভাব কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছে, তার জেরে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে (double engine states) বারবার সাধারণ মানুষের হিংসার মুখে পড়তে হচ্ছে বাংলায় পরিযায়ী শ্রমিকদের (migrant labour)। সেই হিংসার পরিণতিতে এবার মর্মান্তিক মৃত্যু হল বীরভূম জেলার পথিক হেমরমের। ঘটনায় বীরভূমের (Birbhum) পাঁড়ুই থানায় দায়ের হল এফআইআর (FIR)।

বিজেপির বাংলা বিরোধী রাজনীতির বিরুদ্ধে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে সব রকম ভাবে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। বীরভূমের পথিক হেমরমের মৃত্যুর পর পাড়ুই থানা এলাকার দামোদরপুর গ্রামে পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় তৃণমূল নেতৃত্ব। সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam) নেতৃত্বে তৃণমূল কর্মীরা পথিক হেমরমের খুনের বিচারের দাবি জানান।

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ তকমায় আতঙ্ক শ্রমিকের! দিল্লি থেকে ফিরে মৃত্যু

মঙ্গলবার পথিক হেমরমের দেহ উত্তর প্রদেশের (Uttarpradesh) কানপুর থেকে গ্রামে পৌঁছায়। এরপরই পাঁড়ুই থানায় পরিবারের তরফ থেকে পথিক হেমরমের স্ত্রী সুরমিলা হেমরম অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি উত্তর প্রদেশের কানপুরের (Kanpur) গোবিন্দনগর থানার অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি (unknown person) অজ্ঞাত কারণে খুন করেছে তাঁর স্বামীকে। এই বিচার প্রক্রিয়ায় তৃণমূল নেতৃত্ব সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়।

Related articles

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...