Wednesday, June 10, 2026

ট্রাম্পের উগ্র ‘দেশাত্ববোধ’! মার্কিন মুলুকে প্রবাসীদের ওয়ার্ক পারমিটে বড় বদল

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্তে ফের চিন্তায় মুখে সেদেশে কর্মরত ভারতীয়রা। হোয়াইট হাউজের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবার থেকে মার্কিন মুলুকে ওয়ার্ক পারমিট (Work Permit) সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না! সূত্রের খবর, এবার থেকে ‘ওয়ার্ক পারমিট’-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণে জন্য আবেদন করতে হবে। ট্রাম্প সরকারের (American Government) স্বরাষ্ট্র দফতরের এই ঘোষণায় চিন্তা বাড়ছে আমেরিকায় কর্মরত ভারতীয়দের।

উগ্র ‘দেশাত্ববোধে’র নামে আমেরিকায় কর্মরত অভিবাসীদের উপর নজরদারি চালাতেই ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত, মনে করছে কূটনৈতিক মহল।আমেরিকার স্বরাষ্ট্র দফতরের বিবৃতি অনুযায়ী ৩০ অক্টোবর ২০২৫ বা তার পর যে অভিবাসীরা তাঁদের এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট (EAD) পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের নথির স্বয়ংক্রিয় ভাবে মেয়াদ বৃদ্ধি হবে না। পাশাপাশি হোয়াইট হাউসের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, অভিবাসীদের নথি পরীক্ষার নিয়মও কার্যকর করা হচ্ছে। এমনকী আমেরিকায় কর্মরত অভিবাসীদের সমাজ মাধ্যম অ্যাকাউন্টও এবার পরীক্ষা করে দেখা হবে। সবমিলিয়ে সে দেশে কর্মরত অভিবাসীদের ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে।

Related articles

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...