Saturday, June 13, 2026

গয়েরকাটা চা-বাগানে চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য ডুয়ার্সে 

Date:

Share post:

ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগান এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকালে। গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ২১ নম্বর সেকশনে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখতে পান, ঝোপের ভিতরে পড়ে রয়েছে এক মাঝবয়সি চিতাবাঘের দেহ। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগানজুড়ে।

বিষয়টি জানানো হয় বাগানের সহকারী ম্যানেজারকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের একটি দল। বনকর্মীদের তৎপরতায় চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

বনদফতরের প্রাথমিক অনুমান, চিতাবাঘটির মৃত্যু স্বাভাবিক নাও হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একটি দল। বন আধিকারিক চন্দন ভট্টাচার্য জানান, “চিতাবাঘটির মৃত্যুর ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন চোখে পড়েনি, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বনদপ্তর। পাশাপাশি, আশপাশের চা-বাগান এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং শ্রমিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বন্যপ্রাণের নিরাপত্তা নিশ্চিত থাকে।

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ শুক্রবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...