Friday, April 10, 2026

হতশ্রী ফিল্ডিং, বিশ্বকাপে হরমনপ্রীতদের ক্যাচ ফস্কানোর পরিসংখ্যান লজ্জাজনক!

Date:

Share post:

পুরো বিশ্বকাপেই (ICC Women’s Cricket World Cup 2025 )খারাপ ফিল্ডিং সমস্যায় ফেলেছে ভারতকে। সেমিফাইনালের কঠিন ম্যাচেও সেই ধারা বজায় থাকল। ফিল্ডিংয়ের হাল বেহাল সেমিফাইনালে। তারই সুযোগে বড় রান তুলল অজিরা।  মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান তুলল অস্ট্রেলিয়া। লিচফিল্ড ১১৯ রান করলেন। অর্ধশতরান করলেন এলিস পেরি এবং  গার্ডনার।

পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে ভারতীয় দল মোট ১৮টি ক্যাচ ফেলেছে। ক্যাচ ধরার সাফল্যের হার ছিল মাত্র ৬৫ শতাংশ, যা ৮ দলের মধ্যে ভারতের স্থান সাত।

ফিল্ডিংয়ের ভুলে একাধিক বার ম্যাচে পিছিয়ে পড়তে হয়েছে। সেমিফাইনালেও সেই একই ছবি দেখা গেল। অধিনায়ক হরমনপ্রীত (Harmanpreet Kaur )থেকে রিচা ঘোষ, ক্যাচ ফস্কালেন সেইসঙ্গে সুবিধা করে দিলেন প্রতিপক্ষকে। তৃতীয় ওভারেই প্রথম ক্যাচ ফেলেন স্বয়ং অধিনায়ক হরমনপ্রীত কৌর। রেনুকা সিংয়ের বলে মিড-অফে সহজ ক্যাচ উঠেছিল, কিন্তু হরমনপ্রীত তা ধরতে ব্যর্থ হন।

লিচফিল্ড করলেন ৯৩ বলে ১১৯। তাঁর ইনিংসে ১৭টি চার, ৩টি ছয়। তাঁকে অমনজ্যোত কৌর ফেরানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি ভাঙল। পেরি আউট হলেন ৭৭ রানে। রাধা যাদবের বলে বোল্ড হলেন তিনি। তবে এই অস্ট্রেলিয়াই ৩২ ওভারে ২০০ পার করেছিল। এরপর ভারতীয় বোলাররা কার্যকরী হলেও অস্ট্রেলিয়া বড় রান তুলে ফেলল।

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...