Friday, April 10, 2026

আইপিএলে কোচ যুবরাজ! নায়ারের সঙ্গেই নাইট দলে আসবেন রোহিত?

Date:

Share post:

কেকেআর(KKR) কোচ পরিবর্তন করে অভিষেক নায়ারকে দায়িত্ব দিয়েছে। এবার জল্পনায় লখনউ দলের কোচও। জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে নতুন কোচকে হট সিটে বসাতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা।যুবরাজ সিংয়ের(Yuraj singh) নামও ভাসছে কোচ হিসেবে।

সূত্রের খবর, কোচের পদের জন্য  যুবরাজ সিংয়ের সঙ্গে কথাবার্তা চলছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় যুবরাজকে হেড কোচ করবে তারা, এমনটাই শোনা যাচ্ছে।

লখনউ দলের কোচ বদলের কারণ দুটি মনে করা হতে পারে, এক,স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে তেমন যোগাযোগ নেই জাস্টিন ল্যাঙ্গারের। তাই ম্যানেজমেন্ট চাইছে একজন ভারতীয়ের হাতে দলের দায়িত্ব তুলে দিতে। এই ক্ষেত্রে যুবরাজের নাম নিয়ে চর্চা চলছে।

অভিষেক নায়ার কেকেআরের কোচ হওয়ার পরই রোহিত শর্মার(Rohit Sharma) কলকাতার দলে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়। যদিও মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে,  , ‘সূর্য আবার কাল সকালে উঠবে, সেটা নিশ্চিত। কিন্তু নাইটে সূর্য ওঠা, সেটা কেবল মুশকিলই নয়, অসম্ভব।’ অর্থাৎ রোহিত নাইট শিবিরে যোগ দিচ্ছেন না, এমনটাই ইঙ্গিত।

Related articles

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...