Tuesday, April 14, 2026

রুশ বধূর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির চেষ্টা করুন: নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

হুগলির বাসিন্দা সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে রেড কর্নার (Red Corner) নোটিশ (Notice) জারি করানোর চেষ্টা করুন। শুক্রবার, শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টিকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)৷ ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হলে রুশ কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বুঝে সহযোগিতা করতে পারে- পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর৷ এদিন দিল্লি পুলিশ (Delhi Police) ও বিদেশ মন্ত্রক স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে আদালতে৷

বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ- ব্লু কর্নার নোটিশে কোনও কাজ হচ্ছে না বলেই রেড কর্নার (Red Corner) নোটিশ জারি করার চেষ্টা করা হোক৷ বলেন, “আমরা চাই না, এটা হিউম্যান ট্রাফিকিং-র বিষয় হয়ে উঠুক”৷

বিচারপতি সূর্যকান্ত তাঁর পর্যবেক্ষণে জানান, “যাবতীয় পদক্ষেপ করতে হবে দুদেশের কূটনৈতিক সুসম্পর্কের কথা মাথায় রেখে৷ আমরা চাই না এই ঘটনার জন্য ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব পড়ুক৷”

মামলাকারী সৈকত বসুর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করুক বিদেশ মন্ত্রক৷ শুধু চিঠি লিখে কী হবে?”

উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য দু সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত৷ দুসপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে৷

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...