Sunday, June 14, 2026

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক, সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৩৯ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। উচ্চমাধ্যমিকে পাশের নিরিখে শীর্ষস্থানে দক্ষিণ ২৪ পরগণা। কলকাতা রয়েছে ১২ তম স্থানে। প্রথম দশজনের তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন। দুপুর ২ টো থেকে শুধুমাত্র অনলাইনে দেখা যাচ্ছে রেজাল্ট। মোট পরীক্ষার্থী ছিল ৬,৬০,২৬০, পরীক্ষা দিয়েছে ৬,৪৫,৮৩২ জন। ছেলেদের মধ্যে পাশের হার ৯৩.৮১ শতাংশ এবং মেয়েদের মধ্যে পাশের হার ৯৩.৬৫ শতাংশ। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,”আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই।
দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই।
যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।” আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশিত, প্রথম দশে ৬৯ জন, প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগণা

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...