Wednesday, March 11, 2026

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে মহারাষ্ট্রের (Maharashtra) বিরোধী দলগুলি। একমঞ্চে উদ্ধভ ঠাকরে, রাজ ঠাকরে (Raj Thackeray) ও শরদ পাওয়ার (Sharad Pawar)। মুম্বই পুর নির্বাচনের আগে ভোটার তালিকায় (voter list) স্বচ্ছতার দাবি এক সারিতে এনে দিল ঠাকরে পরিবারের দুই ভাইকে।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে যে ভোটার তালিকা দুর্নীতি করেছিল নির্বাচন কমিশন (Election Commission), তার জবাব আজও দিতে পারেনি কমিশনের কর্তারা। এবার মহারাষ্ট্র পুর প্রশাসনগুলির নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে যাতে কোনওভাবে কমিশনের সহযোগিতায় বিজেপি কারচুপি না করতে পারে, তার প্রস্তুতি বিরোধী শিবিরের। সম্প্রতি কমিশন ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR) ঘোষণা করেছে। তার জেরে বাংলায় প্রবল কমিশন-বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। এবার তার রেশ মহারাষ্ট্রে।

আরও পড়ুন: SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

শিবসেনা উদ্ভব গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে এবার আন্দোলনের মঞ্চে রাজ ঠাকরের (Raj Thackeray) মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। সঙ্গী কংগ্রেস এবং এনসিপি। সত্যাচা মোর্চা গঠন করে ভোটার তালিকার সত্যি প্রকাশের দাবি বিরোধীদলগুলির। মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিট থেকে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের সদর দফতরের বাইরে আজাদ ময়দান পর্যন্ত মিছিল করে বিরোধী জোট। এক মঞ্চে উঠে কমিশনের কাছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি করা হয়।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...