Wednesday, March 11, 2026

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে এই সংস্থা। রবিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যবস্থাপনায় আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডাঃ অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

সূত্রের খবর, নন্দীগ্রামে বিজেপির তরফে আয়োজিত ওই স্বাস্থ্য শিবিরে প্রধানমন্ত্রীর ছবি শোভা পেয়েছে মঞ্চে। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং ডাঃ অর্চনা মজুমদার। তাদের একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেই ছবিই হাতিয়ার করে বিজেপির তীব্র সমালোচনায় নেমেছে তৃণমূল।

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “জাতীয় মহিলা কমিশনের কোনও সদস্যা কি দলীয় স্বাস্থ্য শিবিরে অংশ নিতে পারেন? তিনি নাগরিক হিসেবে, চিকিৎসক হিসেবে বা অতিথি হিসেবে যেভাবেই যান না কেন, পদাধিকার অনুযায়ী এটা নৈতিকভাবে ভুল।” তাঁর সংযোজন, “আমরা বারবার বলেছি এই সংস্থাগুলি বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করছে। আজ সেই অভিযোগেরই প্রমাণ মিলল।”

কুণালের অভিযোগ, “যিনি জাতীয় মহিলা কমিশনের সদস্যা পরিচয়ে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে নিয়মিত বিকৃত প্রচার চালান, তিনি কীভাবে নন্দীগ্রামে শুভেন্দুর শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত থাকেন?” তিনি আরও দাবি করেন, “শিবিরে চিকিৎসা করেছেন কি করেননি সেটা মুখ্য নয়, কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্য হয়ে বিজেপির কর্মসূচিতে উপস্থিত থাকাই এক ধরনের অনৈতিকতা।”

তৃণমূল নেতার আরও বক্তব্য, “গত কয়েকদিন ধরে নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফোন করে জানাচ্ছিলেন, ডায়মন্ড হারবারের মতো ‘সেবাশ্রয়’ প্রকল্প নন্দীগ্রামেও হোক। এটা জানতে পেরেই গদ্দার আতঙ্কে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। সেখানে নিয়ে আসেন মহিলা কমিশনের সদস্যাকে। এখন বলুন, নিরপেক্ষতা কোথায়?”

বিজেপির তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দলের এক নেতার বক্তব্য, “স্বাস্থ্য শিবির সমাজসেবামূলক উদ্যোগ। সেখানে কোনও রাজনীতি নেই। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে।” কিন্তু তৃণমূলের দাবি, ছবি নিজেই সব কথা বলছে — মহিলা কমিশনের সদস্যা যখন দলীয় কর্মসূচিতে, তখন নিরপেক্ষতার দাবি ধোপে টেকে না।

আরও পড়ুন – SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...