Sunday, May 10, 2026

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

Date:

Share post:

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক। জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পলাশ মুচ্ছলকে(Palash Muchhal)।

বর্তমানে বলিউডের সিনেমায় সুরকার এবং পরিচালকের কাজ করেন পলাশ।  কিন্তু এই মুহূর্তে দেশের অন্যতম ধনী ক্রিকেটারের নাম স্মৃতি। দুই তারকা  যুগলের আয়ের অনুপাত কেমন? কতটাই বা পার্থক্য স্মৃতি এবং পলাশের আয়ের? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই মুহূর্তে স্মৃতির সঙ্গে বিসিসিআইয়ের যে চুক্তি রয়েছে তাতে তিনি বছরে ৫০ লক্ষ টাকা পান। এছাড়াও প্রতিটি টেস্ট খেলার জন্য ১৫ লক্ষ টাকা। পাশাপাশি একদিনের ম্যাচ খেলার জন্য  ছয় লক্ষ টাকা আয় করেন। একইসঙ্গে মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি দলের হয়ে খেলেন স্মৃতি। সেখানে ৩.৪ কোটি টাকা পান। এর পাশাপাশি তাঁর বিজ্ঞাপণে পারিশ্রমিক আছে ৫০ থেকে ৭০ লক্ষ টাকা। সব মিলিয়ে অংকটা বছরে ৩৫ কোটির কাছাকাছি।

এবার তাঁর মোট সম্পত্তি হিসেবে করলে তার পরিমাণ আরও বেশি। বিশ্বকাপ জয়ের পরে মোটা অংকের টাকা পাবেন স্মৃতি। ফলে তার আয়ের পরিমাণ আরও বাড়তে চলেছে।

অন্যদিকে পলাশ একাধিক হিন্দি সিনেমাতে সুরকারের কাজ করেছেন। পাশাপাশি অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কিন্তু সেভাবে সাফল্য পাননি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। ফলত পলাশ এবং স্মৃতির আয় এবং সম্পত্তির পরিমাণে ব্যবধান রয়েছে অনেকটাই।

তবে ভালোবাসা কি আয়-ব্যায়ের  ব্যালেন্সশিট  বা ব্যাংক অ্যাকাউন্ট অঙ্ক দেখে  হয়!

 

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...