Sunday, May 17, 2026

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

Date:

Share post:

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। তিনি লেখেন, ”প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”

দেশভাগের যন্ত্রণা, প্রান্তিক মানুষের সমস্যা, ছিন্নমূল মানুষের কথাই ছবিতে তুলে ধরতেন ঋত্বিক ঘটক। ১৯২৫ সালের ৪ নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন তিনি। জন্মস্থান বাংলাদেশ হলেও কর্মতীর্থ ছিল ভারত।

সাধারণ মানুষের জীবনযাত্রার গল্প বলতেন ঋত্বিক ঘটক। ভারতীয় ছবির অন্যতম স্টলওয়ার্ট নিজের দায়িত্ব নিয়ে যে সকল ছবি করেছিলেন, সেই ছবি বর্তমান যুগে প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। তাঁর ছবি ভারতকে আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দিয়েছে। আজ তাঁর জন্মদিবস। ঋত্বিক ঘটক বিশ্ব সিনেমাকে তুলে ধরেছিলেন বঙ্গ দর্পণে।

প্রসঙ্গত, তৎকালীন অন্যান্য পরিচালকদের কাজের সঙ্গে  ঋত্বিক ঘটকের অনেক পার্থক্য ছিল। বেশ কিছু পরিচালক এবং অভিনেতাকে নিজের হাতে তৈরি করেছিলেন তিনি। তার মধ্যে অন্যতম ছিলেন সাম্প্রতিককালে প্রয়াত অভিনেতা আসরানি। ফিল্ম ইনস্টিটিউটে বেশ কয়েকজন অধ্যক্ষ পদে ছিলেন।

কয়েকজন বর্তমান যুগের পরিচালকদের সুযোগ হয়েছিল তাঁর থেকে ফিল্ম মেকিং শেখার। ঢাকায় জন্ম কিন্তু দেশভাগের কারণে তাঁর ঠাঁই হয় কলকাতায়। নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার এই যন্ত্রনা সারা জীবন বয়ে বেড়িয়েছেন ঋত্বিক ঘটক। তাঁর প্রতিটি কাজে প্রধান বিষয়ও তাই থেকেছে। আজ এই বাংলা চলচ্চিত্রের এই প্রতিভার জন্মশতবর্ষ।

 

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...