Thursday, May 14, 2026

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি বটে, কিন্তু আবহাওয়া পরিবর্তন বেশ অনুভব করছে বাঙালি। কিন্তু সুখের সময় বেশি দিন স্থায়ী হওয়ার নয়। ঘূর্ণিঝড় মন্থা ,(Cyclone Montha) যেতে না যেতেই নতুন করে হাজির নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিস (Alipore weather department) সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এদিন দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি (Rain) বাড়বে।

বাংলা জুড়ে ঝকঝকে মনোরম আবহাওয়া সকাল থেকেই। উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, সহজেই কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলায় খুশি পর্যটকরা। অন্যদিকে সিকিমেও পর্যটকের আনাগোনার মাঝেই তুষারপাত শুরু। তাপমাত্রা শূন্যের নীচে। উত্তরবঙ্গে আপাতত ভারী দুর্যোগের সম্ভাবনা নেই। কুয়াশা ও ঠান্ডার দাপট বাড়ছে।দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। অন্যদিকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বহাল থাকবে বলেই মনে করা হচ্ছে।পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গেছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...