Wednesday, March 11, 2026

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

Date:

Share post:

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে উঠা উত্তরবঙ্গে হলেও ক্রিকেটার রিচার উত্থান দক্ষিণবঙ্গ থেকেই। ফলে বিশ্বজয়ীকে বরণে প্রস্তুত উত্তর থেকে দক্ষিণ।

রিচার অপেক্ষায়  বাংলা, মেগা সংবর্ধনা অনুষ্ঠানের ব্লু প্রিন্ট তৈরি শিলিগুড়ি কর্পোরেশন থেকে সিএবির।  কিন্ত কবে কোথায় ফিরবেন বিশ্বকাপজয়ী? বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রিচার বাবা মানবেন্দ্র ঘোষের সঙ্গে।

তিনি জানিয়েছেন, “বর্তমানে রিচা সহ ভারতীয় দল আছে দিল্লি। বুধবার বিকেল বা সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবে ভারতীয় দল। তারপরই আগামী কয়েক দিনের সূচি তৈরি করতে পারেন রিচা।”

প্রাথমিকভাবে ঠিক ছিল রিচা বৃহস্পতিবার সরাসরি শিলিগুড়ি ফিরবেন, তিনি বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতে চাইছেন। শুক্রবার রিচাকে সোনার ব্যাট দিয়ে সংবর্ধনার পরিকল্পনা করেছিল সিএবি। ঔদিন সকালেই কলকাতায় আসার কথা ছিল রিচার।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিএবির অনুষ্ঠান একদিন পিছোতে পারে। শনিবার সেটা হতে পারে। কিন্তু শনিবার আবার পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা রিচার। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই সিএবিকে জানাতে পারবেন রিচা কবে তিনি কলকাতায় আসবেন।সেই মতোই সিএবিকে সেটা জানাবেন।

সিএবি অনুষ্ঠানে  সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তো থাকবেন সঙ্গে ঝুলন গোস্বামীও। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও তিনি আসেন তাহলে এক মঞ্চে মমতা, সৌরভ, ঝুলন, রিচা থাকবেন।

অন্যদিকে শিলিগুড়িও তৈরি রিচা বরণের অপেক্ষায়। বিমানবন্দর থেকে হুডখোলা  গাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁকে।  পাশাপাশি নাগরিক সংবর্ধনাও দেওয়া হবে।

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...