Monday, May 11, 2026

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

Date:

Share post:

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে এই পদক্ষেপ করছে অভিযোগ তুলে বুধবার ঠাকুরনগরে বীণাপাণি দেবীর ঘরে সামনে অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতাবালা ঠাকুরপন্থীরা (Mamatabala Thakur)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ অবশ্য এই মুহূর্তে সেখানে নেই, তিনি কাজের সূত্রে বাইরে আছেন। তবে তাঁর নির্দেশ মতোই সবটা হচ্ছে বলে জানাচ্ছেন অনশনকারীরা। সেইমতো দুপুর বারোটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (Special Intensive Rivision) নামে ঘুরপথে মানুষকে হয়রান করা এবং এনআরসির চক্রান্তের বিরোধিতায় কলকাতার রাজপথে হেটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মিছিলে মতুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, বেলা ১২টা থেকে শুরু হয়েছে। প্রস্তুতি খুব ভাল। চারিদিকে খুব ভাল সাড়া মিলেছে। প্রায় হাজার লোক জমায়েতের আশা রয়েছে। যত সময় গড়াচ্ছে সংখ্যাটা বাড়বে। আন্দোলনে অংশগ্রহণকারী এক মতুয়া ব্যক্তি বলেন, “এসআইআর আমাদের কাছে ডকুমেন্ট চাইবে। আমরা কী ডকুমেন্ট দেব ? আমরা ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে লম্ফ জ্বালিয়ে এসেছি। আমাদের ডকুমেন্ট আছে আধার কার্ড। এখন কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ডে কাজ হবে না। আমাদের কাছে আর কী ডকুমেন্টে আছে ?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এর মিছিল থেকে অভিযোগ, মতুয়াদের কাছে ক্যাম্প করে দু’নম্বরি করে টাকা নেওয়া হচ্ছে। এই আগুনে দাঁড়িয়ে এস আই আর এর বিরুদ্ধে গর্জে উঠেছেন মতুয়া মহাসঙ্ঘের একাংশ। অনশন-ধরনার পাশাপাশি চলছে স্লোগানও।

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...