Wednesday, May 13, 2026

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরদিন সকালেই তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন ভবানীপুরের ৭৭ নম্বর বুথের বিএলও অমিতকুমার রায়। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর কাছ থেকে হাতে নিলেন এসআইআর-এর ‘এনুমারেশন ফর্ম’।

বিএলও অমিত প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তার কারণে আটক হন। পুলিশ ফর্মটি নিজেদের হাতে নিতে চাইলে তিনি নিয়ম অনুযায়ী জানান, ভোটারকেই সরাসরি ফর্ম দিতে হয়। শেষ পর্যন্ত অনুমতি মেলে, তবে ব্যাগ ও মোবাইল বাইরে রেখেই বাড়িতে প্রবেশ করতে হয় তাঁকে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজে ঘর থেকে বেরিয়ে এসে ফর্ম গ্রহণ করেন। পূরণ শেষে দফতর থেকে বিএলওকে জানিয়ে তা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি-বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বুথ স্তরের আধিকারিকেরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ফর্ম নির্ধারিত সময়েই জমা হবে।

আরও পড়ুন – মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...