Thursday, June 25, 2026

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, বুধবার সন্ধ্যায় গোটা বিশ্বজয়ী দল গিয়েছিল ৭ লোক কল্যাণ মার্গে। ভারতীয় দলের ব্লেজার পরে মোদির বাসভবনে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। বিশ্বকাপ ট্রফি নিয়েই গিয়েছিলেন হরমনপ্রীত-স্মৃতিরা। বিশ্বকাপ হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন ভারতীয় দলের সদস্যারা।সঙ্গে ছিলেন কোচ অমল মুজুমদার।

কয়েকদিন পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, নিজের বাসভবনে বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন মোদি। বিশেষ বার্তাও দিয়েছেন হরমনপ্রীত কৌরদের। মোদি কয়েকজন ভারতীয় মহিলা ক্রিকেটারের ফিল্ডিংয়ের প্রশংসা করেন। পাশাপাশি ফাইনাল ক্যাচ যেভাবে তালুবন্দি করেন হরমনপ্রীত তারও তারিফ করেন মোদি। দীপ্তি শর্মাকে জিজ্ঞেস করেন তাঁর সোশ্যাল মিডিয়ায় জয় শ্রী রাম লেখা এবং হাতে জয় হনুমান ট্যাটুর কথা।

মুম্বই থেকে বিশেষ চার্টার বিমানে দিল্লিতে যান ভারতীয় ক্রিকেটারেরা। রাজধানীর তাজ প্যালেস হোটেলে ওঠেন বিশ্বকাপজয়ীরা। হোটেলের কর্মীরা বিশেষ কেকের ব্যবস্থা করেছিলেন। ঢোলের তালে নাচতে দেখা যায় কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে। ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষা ছিল কড়া।

আরও পড়ুন:এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

সূত্রের খবর, আগামিকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন স্মৃতি-রিচারা। সেই সাক্ষাতের পর ক্রিকেটাররা যে যার বাড়ি ফিরে যাবেন। আগামী ৮ নভেম্বর সিএবি রিচা ঘোষকে সংবর্ধনা দেবে। সোনার ব্যাট ও বল দিয়ে সংবর্ধনা দেওয়া হবে রিচাকে। তাতে সই থাকবে সৌরভ ও ঝুলনের।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...