Monday, May 11, 2026

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

Date:

Share post:

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে ‘এরাও মানুষ’ নামক ছবির শ্যুটিং করছিলেন। আচমকা অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা – কাঁপুনি দিয়ে জ্বরে জ্ঞান হারান ছোটপর্দার ‘আর্য’। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পাওয়া খবর অনুযায়ী, জিতুর অবস্থা স্থিতিশীল। জ্বর সামান্য কমেছে। ডাক্তারদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ঠিক এই খবরে যখন নজর রাখছে টেলিপাড়া, তখন আচমকা মধ্যরাতে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) পোস্টে মন খারাপ অনুরাগীদের। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না দর্শকের প্রিয় ‘মিঠাই’কে।

প্রত্যেক বছর চলচ্চিত্র উৎসবের মঞ্চ (KIFF) আলোকিত করেন টলিউড টলিউড দুনিয়ার অভিনেতা অভিনেত্রীরা। সেখানে অন্যান্য বার সৌমিতৃষার উপস্থিতি চোখে পড়লেও এবার তা হচ্ছে না। কেন? বুধবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানেই লেখেন, ‘আমি ম্যালেরিয়া আক্রান্ত। আমি এই মুহূর্তে চিকিৎসাধীন। সেই কারণে দুর্ভাগ্যবশত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত থাকতে পারছি না। প্রতিবছর এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে এমন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্যও অনেক ধন্যবাদ জানাই।’ অভিনেত্রীর পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...