Monday, May 11, 2026

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

Date:

Share post:

নাম ছিল না ২০০২ সালের ভোটার লিস্টে(Voter list) আর সেই আতঙ্কেই বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। সূত্রের খবর, মৃতের নাম তাপস সাহা, বয়স ৫৪। তাঁর বাড়ি বহরমপুর পুরসভার গান্ধী কলোনিতে।

পরিবার সূত্রে খবর, SIR চালু হওয়ার পর থেকেই নিজের নাম ২০০২ সালে ভোটার তালিকায় না দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। চারদিকে খোঁজ নিচ্ছিলেন এই বিষয়ে। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে যদিও আগে রিকশা চালাতেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত করা হবে।

তাপসের বাবা মায়ের নামও নেই ২০০২ এর ভোটার তালিকায়। এর ফলেই তিনি আরো চিন্তিত হয়ে পড়েছিলেন। দিশেহারা হয়ে অবশেষে ভয়ানক এই সিদ্ধান্ত নিলেন তিনি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চালু হওয়ার পর থেকেই রাজ্যে আতঙ্কেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।

বিস্তারিত আসছে…

Related articles

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...