Sunday, May 10, 2026

তারকাখচিত মঞ্চে গুণীজন সংবর্ধনা দিয়ে শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

তারকাখচিত মঞ্চে গুণীজন সংবর্ধনা দিয়ে শুরু হয়ে গেল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। KIFF-এর শুরুর ঘোষণ করেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। বঙ্গ বিভূষণ সম্মান ২০২৫ পান শত্রুঘ্ন সিনহা। সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। বঙ্গবিভূষণে সম্মানিত কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায় (Aroti Mukharjee), পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)। উপস্থিত দেশ-বিদেশের চলচ্চিত্র পরিচালক-সহ চলচ্চিত্র জগতের বিশিষ্টরা।

উৎসব শুরু হয় ডোনা গঙ্গোপাধ্যায় গ্রুপের নাচ দিয়ে। ”এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো” গানটির খোদ মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া। স্টেডিয়ামে এদিন প্রথম সারিতে ছিলেন পরিচালক রমেশ সিপ্পি ও তাঁর স্ত্রী কিরণ জুনেজা, সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক ও KIFF-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, সুজয় ঘোষ, তিলোত্তমা সোম, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পরিচালক রমেশ সিপ্পিকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। হাতে দুর্গার মূর্তি তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বঙ্গ বিভূষণ সম্মান ২০২৫ পেলেন শত্রুঘ্ন সিনহা। সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। বঙ্গবিভূষণে সম্মানিত কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। আবেগঘন মুহূর্তে পাওয়া গেল মুখ্যমন্ত্রী ও সংগীতশিল্পীকে। দেব সংবর্ধনা জানান বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সুজয় ঘোষকে সংবর্ধনা জানালেন টলিউডের ‘জেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কাহানি ৩’ হচ্ছে কি না পরমব্রতর সেই প্রশ্নের উত্তরে সম্মতিও জানান সুজয়।
আরও খবর: পাইলটের পথে হল দেরি! তিন ঘন্টা পর উড়ল ইন্ডিগোর বিমান, প্রশ্নের মুখে পরিষেবা

এই বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। এছাড়া থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা। স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের জন্য এই এক সপ্তাহ জমজমাট হতে চলেছে সেই বিষয়ে সন্দেহ নেই।

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...