Tuesday, June 2, 2026

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

Date:

Share post:

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে জানা গেছে। অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাজারহাট থানার পুলিশ (Rajarhat Police Station)। যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে বাসটি করুণাময়ীর দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ না রাখতে পারে খালে উল্টে যায়। যাত্রীদের চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...